সিলেট ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর ‎জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি হলেন হবিগঞ্জ-১ আসনের এমপি ড.রেজা কিবরিয়া

‎মৌলভীবাজার জেলা কারাগারে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‎উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার জেলা কারাগারে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিআইজি প্রিজন্স মোঃ আলতাব হোসেন। মৌলভীবাজার জেল সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সভাপতিত্বে ও জেলার কাজী মাজহারুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

‎শুরুতেই বিশেষ সম্মাননা ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কারাগারের তিনজন স্টাফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎সম্মাননা প্রাপ্তরা হলেন,ড্রিলে দক্ষতা অর্জনের জন্য কারারক্ষী শহিদুল ইসলাম,ভালো কাজের জন্য কারারক্ষী রোমন মিয়া,মাদক নির্মূলে বিশেষ অবদানের জন্য সর্বপ্রধান কারারক্ষী ফয়সল আহমেদ। এছাড়া বন্দীদের অংশগ্রহণে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

‎ডিআইজি প্রিজন্স মোঃ আলতাব হোসেন তার বক্তব্যে বলেন, কারাগার শুধু শাস্তির স্থান নয়

‎এটি সংশোধন ও পুনর্বাসনের জায়গা। মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বন্দীদের পুনরায় সমাজে ফিরিয়ে আনতেই আমরা কাজ করছি।

‎দায়িত্বশীল ও পেশাদার কারা কর্মকর্তারাই আধুনিক ও মানবিক কারা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেন। তিনি আরও জানান, সিলেট বিভাগের প্রতিটি কারাগারেই এ বছর একই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

‎জেল সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন,

‎এই ধরনের আয়োজন কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের কর্মউদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২

‎মৌলভীবাজার জেলা কারাগারে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সময় ০৭:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫