সিলেট ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎বিশ্ব নেতাদের সম্মেলনকে সামনে রেখে রাতারগুলে পরিবেশবাদীদের সমাবেশ

‎ব্রাজিল-এ অনুষ্ঠিতব্য COP30 এর ছয় সপ্তাহ আগে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতারা মিলিত হচ্ছেন।
‎বিশ্ব নেতাদের এই সম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, স্বৈরাচারী রাস্ট্র ব্যবস্থা এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা আজ রবিবার ( ২১ সেপ্টেম্বর ২০২৫)  বেলা ১.৩০ মিনিটে রাতারগুল জলার বনের মাঝের ঘাটে একটি সমাবেশের আয়োজন করে।
‎এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বৈষম্য, স্বৈরাচার, গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে রাষ্ট্রনেতাদের ঐক্যবদ্ধ অবস্থান এবং জলবায়ূ পরিবর্তনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সবার জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যত নিশ্চিত করা। 

‎প্রান্তিক মানুষদের অংশগ্রহনে আয়োজিত এই সমাবেশের প্রেক্ষাপট তুলে ধরে সমাবেশের সভাপতি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, পৃথিবীব্যাপী ক্ষমতাধর সরকারগুলো যখন স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছে এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিশ্রুতিগুলো বিলম্বিত বা ধ্বংস করছে, তখন এই প্রতিবাদ কর্মসূচিটি এক নতুন সংহতির বার্তা দিচ্ছে।

‎সেপ্টেম্বর মাসের ১৯-২১ তারিখ পর্যন্ত বিশ্বের ১০০টি দেশের একাধিক নগরে এবং বাংলাদেশে ৩০টি স্থানে  “অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা, ধ্বংস ও বিশৃংখলার বিরুদ্ধে অবস্থান জানাতে বৈশ্বিক এই কর্মসুচি পালিত হচ্ছে।
‎মূলত জলবায়ু সংকটের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতেই এই কর্মসূচির আয়োজন। আব্দুল করিম কিম বলেন, এই সময়ে আমাদের গণমানুষের শক্তিকে কাজে লাগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সবার জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য অবস্থান নেওয়া অপরিহার্য।
‎এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাই বিশ্বব্যাপী কর্পোরেট ও কোটিপতিদের লোভ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পিতৃতন্ত্র, বর্ণবাদ এবং পরিকল্পিত অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলতে ঐক্যবদ্ধ হয়েছেন। এখন বিশ্ব নেতাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। 

‎কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য্য ও ধরার আজীবন সদস্য ড. মোহাম্মদ জহিরুল হক।
‎তিনি বলেন, আজকের এই কর্মসূচী হল বিশ্বজুড়ে বৈষম্য, স্বৈরাচার, গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সবার জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যত নিশ্চিত করা । বিশ্বজুড়ে ক্ষমতাধর সরকারগুলো স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছে এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিশ্রুতিগুলো বিলম্বিত বা ধ্বংস করা হচ্ছে ।
‎তাই ২০২৫ সালকে একটি “মোড় ঘোরানোর বছর” হিসেবে দেখা হচ্ছে, আমাদের গণমানুষের শক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে।

‎হাওর রক্ষায় আমরা-এর সংগঠক সজল কান্তি সরকার বলেন, “জনগণ সবসময় প্রত্যাশা করে, যেসব প্রতিশ্রুতির ভিত্তিতে একটি সরকার পরিবর্তিত হয়, ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতিগুলো সরকার মনে রাখবে এবং বাস্তবায়নে উদ্যোগী হবে।
‎কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক সময় সরকার ক্ষমতায় আসার পর সেই অঙ্গীকার ভুলে যায় কিংবা সেগুলো নিয়ে কার্যকরভাবে কাজ করে না। অথচ জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা সরকারের নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। এ দায়িত্ব পালিত না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।

‎ধরা সিলেটের সংগঠক রেজাউল কিবরিয়া-এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে  আরও বক্তব্য রাখেন ধরা সিলেটের সংগঠক আলমগীর আলম সাহান, সোহাগ তাজুল আমিন, আব্দুর রহমান হীরা, রুহুল কুদ্দুস মাসুম, রাতারগুল গ্রামের পরিবেশকর্মী সোনা মিয়া, রাতারগুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন, কোষাধক্ষ্য দুলু মিয়া, শাকিল আহমেদ প্রমুখ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎বিশ্ব নেতাদের সম্মেলনকে সামনে রেখে রাতারগুলে পরিবেশবাদীদের সমাবেশ

সময় ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫