সিলেট ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
News Title :
সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট যমুনার ভয়াল ভাঙনে টাঙ্গাইলে আতঙ্ক, নদীগর্ভে মহাসড়কের অংশ ও বসতবাড়ি ‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎ বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান

‎জৈন্তাপুরে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি।

সিলেটের জৈন্তাপুরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ, গরু ও চোরাচালানে ব্যবহৃত দুটি অটোরিকশা আটক করা হয়েছে।

‎গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির একটি টহল দল জৈন্তাপুরের ফুলবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে ২০০ গজ ভেতরে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৭৮ হাজার টাকা।

‎একই রাতে, রাত ১১টার দিকে আরেকটি অভিযানে জৈন্তাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু এবং একটি অটোরিকশা আটক করে বিজিবি। এই অভিযানের জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

‎সব মিলিয়ে, দুটি অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য ৭ লক্ষ ৭৮ হাজার টাকা।

‎এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত আছে। জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং অন্যান্য পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎জৈন্তাপুরে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি।

সময় ০৬:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫