সিলেট ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার

‎বানিয়াচংয়ে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, তিনজনের বিরুদ্ধে মামলা

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদ সমাবেশে হাজার হাজার জনতার উপস্থিতি।

‎

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে পাপন চন্দ্র গোপ,পংকজ ও অনুপম কে অভিযুক্ত করে তিনজনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে মামলা দায়ের করেছেন একজন আইনজীবী।

‎দণ্ডবিধি ১৫৩(ক) এবং ২৯৫(ক) ধারায় অ্যাডভোকেট দিদারুল আলম সৌরভ বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে ধর্ম মন্ত্রণালয়ে অনুমতির জন্য পাঠিয়েছেন।

‎এদিকে, এই ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট বৃহস্পতিবার বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে মাওলানা শায়েখ মখলিসুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বানিয়াচং সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। কিন্তু একটি চক্র পরিকল্পিতভাবে মহানবীকে নিয়ে কটূক্তি করে এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

‎বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পাপন চন্দ্র গোপ সহ ৩ জন কে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারিও দেন তারা।

‎সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান,  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক আহমদ আলী মুকিব , (ওসি) মোঃ গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা বশির আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল অলি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান,মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আমীর আহমদ, মুফতি এখলাছুর রহমান, মাওলানা নাসির উদ্দিন আনসারী ও ছাত্রনেতা রিমন আহমদ প্রমুখ।

‎মামলার আইনজীবি এডভোকেট তারেক শাওন বলেন, ধর্মীয় অবমাননার দায়ে মামলা করতে হলে সি আর পি সি আইনের ১৯৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। বিঞ্জ আদালত অভিযোগ গ্রহন করে অনুমতির জন্য ধর্ম মন্ত্রনালয়ে প্রেরনের আদেশ দিয়েছেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন! 

‎বানিয়াচংয়ে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, তিনজনের বিরুদ্ধে মামলা

সময় ১২:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫