সিলেট ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি
অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ।

অধ্যাপক বদিউর রহমান আর নেই: উদীচী হারালো এক সংগ্রামী অভিভাবককে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী সভাপতি, প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক বদিউর রহমান গতকাল, ১৬ জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মহাপ্রয়াণে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছে উদীচী পরিবার।
‎অধ্যাপক বদিউর রহমানের মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘকাল ধরে তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এবং তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই উদীচী তার আদর্শ ও সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। তিনি শুধু একজন সভাপতিই ছিলেন না, ছিলেন উদীচী পরিবারের এক অভিভাবক, একজন পথপ্রদর্শক। তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা এবং আপসহীন মনোভাব উদীচীর প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করেছে।
‎অধ্যাপক বদিউর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ এবং একই সাথে সাংস্কৃতিক কর্মী হিসেবেও তিনি সমাজের প্রতি দায়বদ্ধ ছিলেন। মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা এবং প্রগতিশীলতার পক্ষে তাঁর কণ্ঠ ছিল সবসময় সোচ্চার। অপশক্তি ও মৌলবাদের বিরুদ্ধে উদীচীর যে অবিচল সংগ্রাম, তার মূলে ছিল অধ্যাপক বদিউর রহমানের দৃঢ় অবস্থান। তাঁর প্রয়াণে উদীচীর সংগ্রামী পথচলায় এক শূন্যতার সৃষ্টি হলো, যা পূরণ হওয়া কঠিন।
‎আজ ১৭ জুলাই সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বরিশালে তার নিজ বাড়িতে দাফন করা হবে বলে জানাগেছে।
‎উদীচী পরিবার অধ্যাপক বদিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তাঁর আদর্শ ও সংগ্রামকে পাথেয় করে উদীচী ভবিষ্যতেও এগিয়ে যাবে, এটাই তাঁর প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।
‎সিলেট অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ।

অধ্যাপক বদিউর রহমান আর নেই: উদীচী হারালো এক সংগ্রামী অভিভাবককে

সময় ০৩:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫