সিলেট ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

ধনবাড়ীতে সিপিবি’র নতুন কমিটি: আইয়ুব আলী সভাপতি, আব্দুল করিম সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা সম্মেলন আজ ২৯ জুন ২০২৫ তারিখে ধনবাড়ীর ধোপাখালী বাজার সংলগ্ন প্রয়াত ক্ষেতমজুর নেতা কমরেড জোয়াদ আলীর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে কমরেড আইয়ুব আলী খানকে সভাপতি এবং কমরেড আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট ধনবাড়ী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির টাঙ্গাইল জেলা কমিটির নেতা কমরেড মো: সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ফেরদৌস আহমেদ উজ্জ্বল।
বক্তারা বলেন, দেশ এখন একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে কমিউনিস্ট পার্টির হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তাঁরা আরও উল্লেখ করেন যে, ধনবাড়ী ও মধুপুর ৯০-এর দশকের ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম তীর্থভূমি ছিল, যা হাজার হাজার ক্ষেতমজুর ও মেহনতি মানুষের লড়াইয়ের স্মৃতি বহন করে। এই সকল মানুষকে আবারও সংগঠিত করে একটি দুর্বার লড়াই-সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি তৈরি করে এদেশের মেহনতি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

সম্মেলন থেকে নবনির্বাচিত কমিটির সদস্যরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন কমরেড আইয়ুব আলী খান এবং সাধারণ সম্পাদক হলেন কমরেড আব্দুল করিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমরেড ইকবাল হোসেন জুপিটার, চাঁন মিয়া, আব্দুস সালাম এবং খলিলুর রহমান। পরবর্তীতে আরও দু’জন সদস্যকে এই কমিটিতে কো-অপট করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

ধনবাড়ীতে সিপিবি’র নতুন কমিটি: আইয়ুব আলী সভাপতি, আব্দুল করিম সাধারণ সম্পাদক

সময় ০১:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫