সিলেট ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ভয়াবহ ভাঙন: তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

বানিয়াচং-নবীগঞ্জ শুটকী ব্রিজের সন্নিকটে ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে,যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বানিয়াচং-নবীগঞ্জ এমএআরবি সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে বানিয়াচং,নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ তিন উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গতকাল বুধবার (১৭ই জুন, ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে করে এই পথে চলাচলকারী যানবাহন এবং জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, শুটকী ব্রিজের সন্নিকটে ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, সড়কটিতে দীর্ঘদিন ধরে ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে এবং ভাঙনের কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
তাদের দাবি, অবিলম্বে এই সড়কের ভাঙন মেরামত করা না হলে যেকোনো সময় বানিয়াচং-নবীগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ভয়াবহ ভাঙন: তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

সময় ১২:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫