সিলেট ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

সুনামগঞ্জে সংখ্যালঘু পল্লীতে তাণ্ডব, সুদীপ্ত রায়ের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ‎

ছবি- প্রতীকী।

‎সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই বর্বরোচিত হামলা চালায়। হামলায় গ্রামের সুদীপ্ত রায়ের বাড়িসহ প্রায় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
‎প্রাপ্ত তথ্যানুযায়ী, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি অশালীন মন্তব্যের প্রতিবাদে এই হামলার সূত্রপাত হয়। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামটিতে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছিল, তবুও সকালে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে গ্রামে প্রবেশ করে।

‎ভুক্তভোগী সুদীপ্ত রায় জানান,মামুনুল হক সম্পর্কে করা বক্তব্যের জেরে আমাদের বাড়িসহ পুরো গ্রামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আমার বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়। আমরা প্রাণভয়ে পালিয়ে জীবন বাঁচিয়েছি।
‎হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সুদীপ্ত রায় আরও জানান, এই তাণ্ডবের নেপথ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মদত ছিল। তার দাবি অনুযায়ী, আওয়ামী যুবলীগ নেতা স্বাধীন এবং শহীদুল এই হামলার সরাসরি নেতৃত্ব দিয়েছেন।
‎স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মূল হোতা গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

সুনামগঞ্জে সংখ্যালঘু পল্লীতে তাণ্ডব, সুদীপ্ত রায়ের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ‎

সময় ০৭:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১