সিলেট ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য আটক, মালামাল উদ্ধার

‎

‎
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমারের তার ও সরঞ্জাম চুরির সাথে জড়িত একটি চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৮৩ হাজার ৭৬০ টাকার চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ ইং তারিখে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) একেএম সালিমুল হকের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন মীর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
‎
‎প্রথমে হবিগঞ্জ সদর থানার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জহির হোসেন (২৫) ও মোঃ জাকির হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), মোঃ নাহিদ মিয়া (২৪), মোঃ কালু মিয়া (৪০) এবং মোঃ সোহাগ মিয়া (৩৩)।
‎গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, সোহাগ মিয়ার ভাঙারি দোকান থেকে চুরি যাওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ট্রান্সফরমারে ব্যবহৃত ৪৬ কেজি ৯০০ গ্রাম লোহাসহ মোট ৮৩ হাজার ৭৬০ টাকার মালামাল উদ্ধার করা হয়।
‎
‎এছাড়া, গ্রেফতারকৃতরা প্রায় এক মাস আগে দেওন্দি চা বাগান এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনার সাথেও জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
‎পুলিশ আরও জানায়, উক্ত ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য আটক, মালামাল উদ্ধার

সময় ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬