সিলেট ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎জালালাবাদে ভারতীয় চকলেটসহ ৩ কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ

‎সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চকলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের মেঘারগাঁও পয়েন্ট থেকে তাদের আটক করা হয়

‎পুলিশ সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল দুপুর ২টার সময় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান ও তাঁর বিশেষ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউপি’র মেঘারগাঁও পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি করে অবৈধভাবে আনা বিভিন্ন ধরণের ১৬৫০ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেটের আনুমানি মূল্য ৮৫ হাজার ৫ শ টাকা।

‎

‎গ্রেফতারকৃতরা হল,মনির মিয়া (৪৪), পিতা- সেকান্দর মিয়া, গ্রাম- সৌন্দরা (লক্ষ্মীপুর), বর্তমান ঠিকানা- মিরপুর, ঢাকা, শামসুজ্জামান (৪৫), পিতা- মৃত কামাল উদ্দিন, গ্রাম- ভবেরচর, গজারিয়া (মুন্সিগঞ্জ) ও মোঃ রনি (২১) (সিএনজি চালক), পিতা- আলাউদ্দিন, গ্রাম- শিববাড়ী, মোগলাবাজার (সিলেট)।

‎

‎এই ঘটনায় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানায় ২৬ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১/৭৩ ধারা:২৫বি(১)(বি)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন (The Special Power Act, 1974)।

‎

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎জালালাবাদে ভারতীয় চকলেটসহ ৩ কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ

সময় ১১:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬