সিলেট ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা।

‎

‎
‎লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
‎পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিন এর সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
‎
‎শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী অর্পন দাস।
‎পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াক খান, লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় বক্তাগন বলেন, নিরাপদ পুষ্টি উপাদান গ্রহণ করতে না পারা হলো পুষ্টি ঘাটতির প্রধান কারণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদন ও তা গ্রহণ করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
‎
‎স্বাস্থ্য বিভাগের উদ্যোগ এ নিরাপদ পুষ্টি উপাদান গ্রহণ, বয়স অনুপাতে পুষ্টি উপাদান গ্রহণ এর সঠিক পরিমাণ বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচারাভিযান জোরদার করতে হবে। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সচেতন মহলের এগিয়ে আসতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক আলোচনা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
‎সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি,আর দুর্বল ও রুগ্ন জনগোষ্ঠী দেশের জন্য বোঝা স্বরুপ। তাই সুস্থ ও সবল জনগোষ্ঠী গড়ে তুলতে সঠিক সময়ে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা।

সময় ১০:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬