সিলেট ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন

‎শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ‎

‎
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেনো তারা আগামীর শান্তিগঞ্জের দায়িত্ব নিতে পারে। তাদেরকে নিজেদের সন্তানের মতো করে মমতা দিয়ে শিক্ষা দান করতে হবে। অভিভাবকরা শুধু মাত্র শিক্ষকদের দিকে না তাকিয়ে নিজেরাও দায়িত্ব নিতে হবে। তাহলেই শিক্ষার মান বাড়বে।
‎
‎শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎
‎উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী ও পুরো ইউনিয়নের অভিভাবক আপনারা। সবগুলো স্কুলের প্রতি আপনাদের সমান দৃষ্টি রাখতে হবে। স্কুলের শিক্ষা, খেলাধুলাসহ সবকিছুর প্রতি সজাগ দৃষ্টি রাখলেই স্কুল এগিয়ে যাবে৷ শিক্ষার মান বাড়ার সাথে সাথে আপনার ইউনিয়নেরও সম্মান বাড়বে।
‎
‎আয়োজিত টুর্নামেন্টের বালক দলের ফাইনাল খেলায় শিমুলবাক ইউনিয়নের জিবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। এর আগে বৃহস্পতিবার মেয়েদের ফাইনাল খেলায় গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বড় বর্জন করে কামরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
‎
‎পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন এমপি কয়ছর আহমদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া সহ অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু

‎শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ‎

সময় ০২:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬