সিলেট ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক।

‎মাধবপুরে এক পরিবারের ৫ শিক্ষক, এলাকাজুড়ে আলোচনায় ‘শিক্ষক পরিবার’

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে একই পরিবারের একাধিক সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত থাকায় পরিবারটি স্থানীয়ভাবে বিশেষ পরিচিতি পেয়েছে। এলাকাবাসীর কাছে তারা এখন “শিক্ষক পরিবার” হিসেবে পরিচিত।

‎পরিবারের প্রধান মোঃ সিরাজ উদ্দিন বর্তমানে রামনগর তালেবর সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর স্ত্রী লায়লা আরজুমান বানু আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

‎তাদের বড় ছেলে মইনুল ইসলাম জাকারিয়া একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ছোট ছেলে ইয়াসিনুল ইসলাম ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং যোগদানের অপেক্ষায় রয়েছেন। এছাড়া পরিবারের পুত্রবধূও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎প্রতিদিন পরিবারের সদস্যরা নিজ নিজ বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বাড়িতে একত্রিত হয়ে শিক্ষা কার্যক্রম ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বলে জানা যায়।

‎শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি দায়িত্ব ও নৈতিকতার বিষয়। পরিবারের সদস্যদের এই পেশায় আসা তাদের জন্য গর্বের।

‎স্থানীয় শিক্ষক নেতা ও মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল আলম দুলাল বলেন, একটি পরিবারের একাধিক সদস্যের শিক্ষকতা পেশায় যুক্ত থাকা শিক্ষার প্রতি তাদের আন্তরিকতা ও অঙ্গীকারের পরিচায়ক।

‎স্থানীয়দের মতে, এই পরিবারটি এলাকায় শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎মাধবপুরে এক পরিবারের ৫ শিক্ষক, এলাকাজুড়ে আলোচনায় ‘শিক্ষক পরিবার’

সময় ০৯:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬