সিলেট ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎নিজ গ্রামে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানের সংবর্ধনা‎

‎
‎মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজানকে তার নিজ গ্রামে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক শওকাত আলী সুজন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, সাবেক অধ্যাপক সেলিম মিয়া তালুকদার, বাজরাকোনা জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু।
‎
‎এছাড়া বক্তব্য রাখেন, মনুমুখ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম মোস্তাক আহমেদ এবং পরিবার কল্যাণ কর্মকর্তা (অব.) আব্দুল মতিন সানু।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফ।
‎
‎সংবর্ধিত অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই মাটিতেই আমার বেড়ে ওঠা, এখানেই আমার জন্ম। এলাকার মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি আজীবন এ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
‎তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, কেউ দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎নিজ গ্রামে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানের সংবর্ধনা‎

সময় ০৮:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬