সিলেট ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার

‎সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোয়াইনঘাট থানাধীন শালুটিকর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হল, মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), পিতা- মৃত মাসুক মিয়া, রাজা মিয়া (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম। তারা উভয়েই সিলেট জেলার বিমানবন্দর থানাধীন কালাগুল (সাহেবের বাজার) এলাকার বাসিন্দা।

‎র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে যে, শালুটিকর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। রাত আনুমানিক সাড়ে ৯ টার  সময় র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার

সময় ১০:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬