সিলেট ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

ছবি- প্রতীকী।

‎

‎
‎এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী উধাও হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনা বিয়ানীবাজারে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
‎সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক ৩টি সাধারণ ডায়রী করা হয়েছে।
‎
‎উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা। চরিয়া গ্রামের আরেকজন দুবাগ স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এবং অন্যজনের বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। উধাও হওয়া ছাত্রীরা মানষিক কারণে অন্যত্র চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
‎
‎বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, এসএসসি পরীক্ষার্থীদের উদ্ধারে আমাদের পৃথক অভিযান চলছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে। তবে উধাও হওয়া ছাত্রীরা অপহরণ হননি এটা নিশ্চিত!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

সময় ০৬:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬