সিলেট ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সংগ্রাম থেকে সংসদে—সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার

‎

‎সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন লাভ করেছেন চুনারুঘাটের তৃণমূল থেকে উঠে আসা নেত্রী শাম্মী আক্তার। সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‎
‎শাম্মী আক্তার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলার সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া নবম জাতীয় সংসদেও তিনি সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
‎
‎দলের দুঃসময়ে জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে সক্রিয় থাকার কারণে তিনি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার এই মনোনয়নকে তৃণমূল রাজনীতির একটি বড় অর্জন হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
‎দলের সিনিয়র নেতারা আশা করছেন, শাম্মী আক্তারের অভিজ্ঞতা ও নেতৃত্বে নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সংগ্রাম থেকে সংসদে—সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার

সময় ০২:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬