সিলেট ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান: কালীঘাটে ৪ প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা‎

‎সিলেট শহরের পাইকারি বাজার কালীঘাটে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে র‍্যাব-৯, সেনাবাহিনী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

‎
‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২:২৫ মিনিট থেকে বিকাল ৫:৪৫ মিনিট পর্যন্ত কালীঘাট এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-৯ এর সিপিএসসি সিলেট ক্যাম্প, সেনাবাহিনী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪০ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে নিম্নলিখিত ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়: মেসার্স এ.এস ট্রেডার্স: ৮০ হাজার, সৌদিয়া ট্রেডার্স: ৫০ হাজার,খান ট্রেডার্স ৫০ হাজার ও রহমান এন্ড ব্রাদার্স কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং খাদ্যে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছিল। এ ছাড়া মূল্য তালিকা না রাখার মতো আইন লঙ্ঘনের দায়ে তাদের এই আর্থিক জরিমানা করা হয়।
‎তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান: কালীঘাটে ৪ প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা‎

সময় ১০:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬