সিলেট ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎দিরাইয়ে বিনামূল্যের বই বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।

‎

‎দিরাইয়ে বিনামূল্যের বই বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পৌর শহরের থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎জানাগেছে, দিরাই হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা থেকে বিনামূল্যের বই বিক্রির সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র সোহান আহমদ, আজহারুল ইসলাম,নবম শ্রেণির ছাত্র আব্দুল রাজ্জাক ও এসএসসি পরিক্ষার্থী আজমান আলী প্রমুখ।এসময় তারা বলেন, বই বিক্রির অপরাধে মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম, তার সাথের সহযোগী ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে আমরা মানববন্ধনের আয়োজন করেছি।

‎তারা বলেন,আমরা আশা করেছিলাম মাদ্রাসার শিক্ষকবৃন্দ আমাদের এই মানববন্ধনে শরিক হয়ে প্রকৃত চোরকে সনাক্ত করতে মানববন্ধনে উপস্থিত থেকে আমাদের উৎসাহ দিবেন। কিন্তু তারা আমাদের সহযোগিতা না করে, উল্টো সুপার মহোদয় ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্র ছাত্রীদের মানববন্ধনে অংশগ্রহণ না করতে হুমকি ধামকি দেন। আমরা সুপার মহোদয়ের এ কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে মাদ্রাসা থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

‎উল্লেখ্য,গত শুক্রবার (১৮ এপ্রিল) দিরাই হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার বিনামূল্যে বিতরণের বই কেজি দরে এক বাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির সময় স্থানীয় জনতার কাছে ধরা পড়ে মাদ্রাসার দপ্তরি শহিদুল ইসলাম। খবর পেয়ে স্থানীয় পুরাতন বাগবাড়ি গ্রামের মুরুব্বিরা ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে দপ্তরী শহীদুল ইসলামের বিক্রি করা ৪টি বস্তায় প্রায় ৩০০শ কেজি ২০২৬ ইং সনের পাঠ্যপুস্তক উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। পরে জনতার হাতে আটক বিভিন্ন শ্রেণির ৩০০কেজি বই উপজেলা প্রশাসন জব্দ করে এবং বই বিক্রির অপরাধে দপ্তরি শহিদুল ইসলাম ও মইনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎দিরাইয়ে বিনামূল্যের বই বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।

সময় ১০:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬