সিলেট ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎মৌলভীবাজারে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

‎

‎
‎দেশব্যাপী “Emergency MR Campaign-2026”-এর অংশ হিসেবে মৌলভীবাজারে শুরু হয়েছে হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
‎
সোমবার সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে এই ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
‎এই বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে সকল শিশুকেই পুনরায় টিকা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

‎
‎জেলার সকল ইপিআই (EPI) কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কেন্দ্রের কোনো বাধ্যবাধকতা নেই; অভিভাবকরা শিশুর টিকা কার্ড সঙ্গে নিয়ে দেশের যেকোনো স্থানে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
‎স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে সময়মতো শিশুদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।
‎
‎উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত পর্যায়ক্রমে চলবে।
‎অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সিভিল সার্জনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে World Health Organization, UNICEF এবং Gavi, the Vaccine Alliance। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার পৌরসভা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎মৌলভীবাজারে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সময় ০২:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬