সিলেট ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

মধুপুর মেলা থেকে ৩ বছরের শিশু জান্নাত নিখোঁজ: সন্ধানে আকুতি পরিবারের

নিখোজ শিশু জান্নাতের ফাইল ছবি

‎
‎টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি বাজারের মেলা থেকে নিখোঁজ হয়েছে ৩ বছর বয়সী শিশু মোছাঃ জান্নাত। গতকাল ১৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে ভিড়ের মধ্যে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মা শান্তি আরা বেগমের সাথে মধুপুরের শোলাকুড়ি বাজারের মেলায় গিয়েছিল শিশু জান্নাত। মেলার উপচে পড়া ভিড়ের মধ্যে হঠাৎ সে মায়ের পিছন থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় মেলা প্রাঙ্গণ ও আশপাশে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। শিশু মোছাঃ জান্নাত (৩ বছর)  পিতা মোঃ জুলহাস উদ্দিন, মাতা মোছাঃ শান্তি আরা বেগম
‎ ঠিকানা: গ্রাম: কামারিয়া, ইউনিয়ন: দুল্লা (০১ নং ওয়ার্ড), থানা: মুক্তাগাছা, জেলা: ময়মনসিংহ।
‎ শিশুটির গায়ের রং ফর্সা এবং সে এখনো অস্পষ্ট ভাষায় কথা বলে বলে পরিবার জানায়।
‎জান্নাতের বাবা মোঃ জুলহাস উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের ঠিকানায় যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
‎যোগাযোগের মোবাইল নাম্বার: ০১৭৯৮-৬৫২১৮০** (মোঃ জুলহাস উদ্দিন)
‎অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
‎
‎সন্তানকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। শিশুটির ছবি ও সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

মধুপুর মেলা থেকে ৩ বছরের শিশু জান্নাত নিখোঁজ: সন্ধানে আকুতি পরিবারের

সময় ০৯:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬