সিলেট ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে ডিবি পুলিশের অভিযান: পিকআপভর্তি ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার।

‎

‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও একটি পিকআপসহ রনি আহমদ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৮ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ৭:২৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানাধীন চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার ‘হনুফা ভিলা’ (বাসা নং- আল আমিন-এ/১) এর সামনের পাকা রাস্তার ওপর একটি ডিআই পিকআপের (রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ন-১৮-২৭৬৮) গতিরোধ করা হয়।

‎তল্লাশিকালে পিকআপের ভেতর থেকে ৩৫টি বস্তায় মোট ১০৫০ কেজি (১.০৫ টন) অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসময় পাচারের অভিযোগে রনি আহমদকে আটক করা হয়।

‎আটককৃত আসামি রনি আহমদ (৩৪) সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানার কেওয়া (খাদিমনগর) গ্রামের আব্দুর রহিম ও আফিয়া বেগমের পুত্র।

‎এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর ৩২ তারিখ ১৯/০৪/২০২৬ খ্রি.সংশ্লিষ্ট ধারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act) 25B(1)(b)/25D।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামিকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে ডিবি পুলিশের অভিযান: পিকআপভর্তি ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার।

সময় ০৯:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬