সিলেট ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

ভাতকুড়া-নলুয়া ফোরলেন প্রকল্পের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান

‎মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে উন্নয়ন শুরু করেছে। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরও আমরা উন্নয়ন কর্মকান্ড শুরু করেছি। অতিগুরুত্বপূর্ণ ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের বিষয়টি আমার নির্বাচনি প্রতিশ্রুতি। আমি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। অচিরেই ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত ফোরলেন সড়কের কাজ শুরু হবে ইনশাল্লাহ।

‎শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড়ে ঝিনাই (পুংলি) নদীর উপর এলজিইডি নির্মিত ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে মন্ত্রী দৃষ্টিনন্দন সেতুটি ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় গণমানুষের সঙ্গে কথা বলেন। 

‎মন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরপরই বাসাইল-সখীপুরসহ সারাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করে দিয়েছি। তার অংশ হিসেবেই আজকে এই দাপনাজোড় ব্রিজ উদ্বোধন করা হলো। আজকেই সখীপুরে একটি রাস্তা ও বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গত সপ্তাহে আমরা বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এভাবেই বাসাইল-সখীপুরে উন্নয়নের বিপ্লব ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। সারাদেশেই এই সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকান্ড এমনভাবে হবে, যাতে করে সারা বাংলাদেশের মানুষ সেই উন্নয়ন কর্মকান্ডের সুফল পেতে পারে।

‎এ সময় টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাত্তাউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিআইবিআরআর প্রকল্পের অধীনে ২৯ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৪৯ টাকা ব্যয়ে ২৮২ মিটার পিএসসি গার্ডার ব্রিজটি ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম-সালেহ (জেভি) নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

ভাতকুড়া-নলুয়া ফোরলেন প্রকল্পের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান

সময় ১১:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬