সিলেট ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভাঙচুর করে। শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মী রাকেশ রায়। তিনি দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

‎এলাকাবাসী বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

সময় ১২:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬