সিলেট ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশঃ -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জৈন্তাপুরে ২৭ বোতল মদ ও ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ‘চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ’ অনুষ্ঠিত‎ চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ২৬ মন কয়লা জব্দ ‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ১৪ গাড়িকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ‎

চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশঃ -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

প্রধান অতিথি বক্তব্য রাখছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক।

‎‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যকে নিয়ে দেশের অন্যতম নাট্য ও সংস্কৃতি সংগঠন হবিগঞ্জের চুনারুঘাটের প্রতীক থিয়েটার এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নববর্ষ বরণ ও দুই দিন ব্যাপী নাট্য ও সংস্কৃতি উৎসব সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৭ টায় দেউন্দি চা বাগানে অনুষ্ঠিত প্রতীক থিয়েটার নাট্যমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

‎দেউন্দি চা বাগানের মহাব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না, নাট্য ব্যক্তিত্ব রফিকুল্লাহ সেলিম, খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল, চুনারুঘাটের ধামালী’র পরিচালক অ্যাডভোকেট মোস্তাক বাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. কামাল উদ্দিন কবির, সহকারি অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আহমদ আল মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী রেজাউল করিম লেবু, জামালপুরের শহীদ সমর থিয়েটারের আব্দুল্লাহ মোল্লাহ, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি।

‎স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ।
‎অনুষ্ঠানের শুরুতে প্রতীক থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার ও নির্দেশক প্রয়াত সুনীল বিশ্বাস স্মরণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তিতে প্রতীক লিটল থিয়েটারের সদস্যদের অংশগ্রহনে আবহমান বাংলার বিভিন্ন গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। সমাপনী দিনে ধামালীর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় ‘মুল্লুক; নাটকটি মঞ্চস্থ হয়।
‎উৎসবের সমাপ্তী ঘটে রাত ১২ টায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার দর্শক প্রতিদিন উৎসবের বিভিন্ন পর্ব উপভোগ করেন।

‎প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, নাটক কেবল বিনোদন নয়; এটি গণমানুষের প্রতিবাদের ভাষা। প্রতীক থিয়েটার বিগত ৪০ বছর ধরে চা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে। মূলধারার মানুষের অন্তর্দৃষ্টি জাগ্রত করার প্রয়াসে নিরলসভাবে কাজ করছে। আমাদের সিলেট অঞ্চলের চা জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠী এদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব নিদর্শন।
‎আজ বলতে দ্বিধা নেই যে চা জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব, লোককাহিনী, সংগীত, নৃত্য, ইতিহাস ও ঐতিহ্য কেবল চা বাগানের ভেতর সীমাবদ্ধ নয়; বরং তা আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা।

চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশঃ -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ০৭:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬