সিলেট ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎জৈন্তাপুরে ২৭ বোতল মদ ও ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশী মদ ও ১৫০ পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়,গত ১৬ এপ্রিল আনুমানিক রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে যে, শিকার খাঁ গ্রামের জনৈক কামালের বাড়িতে মাদক কেনাবেচা চলছে। সংবাদ পেয়ে রাত ৯:০৫ মিনিটের দিকে র‍্যাব সেখানে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট (একটি কালো জিপার প্যাকেটে রক্ষিত) ২৭ বোতল বিদেশী মদ (দুইটি প্লাস্টিক বস্তায় রক্ষিত) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামাল উদ্দিন (৩৫) জৈন্তাপুর থানার শিকার খাঁ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

‎এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
‎র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎জৈন্তাপুরে ২৭ বোতল মদ ও ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬