সিলেট ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ১৪ গাড়িকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ‎

‎সিলেটের শাহপরাণ এলাকায় শব্দদূষণ বিরোধী এক যৌথ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে পরিচালিত এই অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৪টি গাড়ির মালিককে আর্থিক জরিমানা করা হয়।
‎
‎র‍্যাব-৯ এর সদর কোম্পানী এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ এলাকায় দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালায়। অভিযানে মোটরযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন ব্যবহার করার অপরাধে ১৪ জন ব্যক্তিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

‎
‎অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, মূলত দুটি আইনের লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ (সংশোধিত ২০২৫) এই বিধিমালার আওতায় মোটরযান ও নৌযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এই আইনের বিধি অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষিত এলাকায় ক্ষতিকর কোনো কর্ম বা প্রক্রিয়া চালু রাখা দণ্ডনীয় অপরাধ।
‎উল্লিখিত আইনসমূহ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জননিরাপত্তা ও একটি বাসযোগ্য সমাজ বিনির্মাণে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ১৪ গাড়িকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ‎

সময় ১০:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬