সিলেট ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

ঝড়ের তাণ্ডবে নবীগঞ্জে জনদুর্ভোগ, গাছ পড়ে সড়ক বন্ধ, বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা

‎

‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই দফায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির ঘটনাও ঘটে।

‎ঝড়ো হাওয়ার কারণে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের নাদামপুর এলাকা এবং নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজারসহ কয়েকটি স্থানে বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন আটকা পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে গাছ অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যমান লোডশেডিং পরিস্থিতির অবনতি ঘটে। নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

‎নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামান অনুজ জানান, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজার এলাকায় মূল বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এছাড়া পৌর এলাকার রাজাবাদসহ একাধিক স্থানে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে থাকায় সরবরাহ বন্ধ রয়েছে।

‎তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ শুরু করার কথা রয়েছে।।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

ঝড়ের তাণ্ডবে নবীগঞ্জে জনদুর্ভোগ, গাছ পড়ে সড়ক বন্ধ, বিদ্যুৎ নেই ঘণ্টার পর ঘণ্টা

সময় ০২:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬