সিলেট ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের মুলহোতা আটক।

  • এ আর রুমন
  • সময় ১১:১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • 434
দালাল চক্রের মুলহোতা সোহাগ মিয়া পুলিশ হাতে আটক।

‎
‎সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে কুখ্যাত দালাল চক্রের এক গডফাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
‎গ্রেফতারকৃত দালাল চক্রের গডফাদার হলো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হোসেন মহল্লার তোতা মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩৫)।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত সোহাগ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জানতে পারেন তারা,একটি সংঘবদ্ধ দালাল চক্রের লিডার হিসেবে দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থান করে আসছিলো। এবং তার সিন্ডিকেটের সদস্যরা মিলে হাসপাতালে আসা রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে স্বল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের অর্থকড়ি হাতিয়ে নিয়ে সটকে পড়তো বলে অভিযোগ আছে।
‎
‎এসব অভিযোগের ভিত্তিতে এই চক্র ও মূল গডফাদারকে গ্রেফতার করতে হাসপাতাল এলাকায় নজরদারি রাখে পুলিশের একাধিক টিম। এরই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল (বুধবার) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টায় পর্যন্ত কোতোয়ালী থানা জোনের সিটিএসবি পুলিশের একটি টিম ও ডিবি পুলিশের এক টিম মিলিত হয়ে তাদের যৌথ অভিযানে এই দালাল চক্রের গডফাদার সোহাগ মিয়াকে গ্রেফতার করা হয়।
‎
‎এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে  আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং এই গ্রুপের অন্যান্য দালালদেরকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের মুলহোতা আটক।

সময় ১১:১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬