সিলেট ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক।

‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য

বক্তব্য রাখছেন,মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

‎হবিগঞ্জ শহরের প্রতিথযশা শিক্ষা প্রতিষ্ঠান বাডস কেজি এন্ড হাইস্কুল ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী উৎসব ‘নতুন সূর্য’ আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

‎বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া হাসান আন্নি ও নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজা সামিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাডসের উপদেষ্ঠা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি,খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বাদল রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারন সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

‎প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বৈশাখ আমাদেরকে পুরোনো সব সংকীর্ণতা, হিংসা ও বিভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য। একজন ভালো শিক্ষার্থী সমাজকে আলোকিত করতে পারে। শিক্ষার্থীদের প্রচেষ্ঠা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের সৎ, মানবিক, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে।
‎বাডস কেজি এন্ড হাইস্কুল বিগত ৩১ বছর ধরে ভালো মানুষ গড়তে প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। সহ-শিক্ষামূলক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। যা একজন শিক্ষার্থীকে কেবল ভালো ছাত্র হিসেবে গড়ে তোলে না; বরং পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। কিশোর গ্যাং এর মতো অপ-সংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করতে ভূমিকা রাখছে।

বাডসের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্ঠায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানটি উপভোগ করেন। শিক্ষা, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, ডাঃ মোঃ জমির আলী, তাহমিনা বেগম গিনি, বাদল রায় ও তোফাজ্জল সোহেলকে বাডস সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের জীবনী পাঠ করেন সহকারী শিক্ষক গুলশান আরা শিল্পী।

‎উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাডস কেজি এন্ড হাইস্কুল ২০০০ সাল থেকে নিয়মিতভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য

সময় ১০:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬