সিলেট ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

ফেঞ্চুগঞ্জে র‍্যাবের হানা: ৫০ লাখ টাকার ভারতীয় জিরা ও ক্রিমসহ আটক ২

‎

‎সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরা ও কসমেটিক্সসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

‎র‍্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেঞ্চুগঞ্জ থানাধীন মাইজগাঁও এলাকার একটি খেলার মাঠের উত্তর পাশে ট্রাকসহ কিছু ব্যক্তি অবস্থান করছে। সংবাদ পেয়ে সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০:৫০ মিনিটে র‍্যাবের সদস্যরা সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে দুইজনকে আটক করা সম্ভব হলেও একজন কৌশলে পালিয়ে যায়।

‎আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালিয়ে র‍্যাব নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়। তার মধ্যে ভারতীয় জিরা ১৩৪টি বস্তায় মোট ৪,১২০ কেজি,কসমেটিক্স ১৬টি কার্টুন থেকে ৫,৭৬০ পিস ‘গোমেলা ক্রিম’এবং পণ্য বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,শাহপরান (রঃ) থানাধীন তালেপাড়া এলাকার ইউসুফ আলীর পুত্র মোঃ আব্দুল করিম, গোলাপগঞ্জ উপজেলার বলাকৈর গ্রামের শুকুর খান ছেলে মো. মোসাদ খান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে এনেছিল। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

ফেঞ্চুগঞ্জে র‍্যাবের হানা: ৫০ লাখ টাকার ভারতীয় জিরা ও ক্রিমসহ আটক ২

সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬