সিলেট ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

মধুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

‎টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। গতকাল (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি।

‎তিনি তাঁর বক্তব্যে বলেন,সরকার সবসময় বিপদে পড়া মানুষের পাশে আছে। অগ্নিকাণ্ডে মহিষমারার বাগানবাড়ী চৌরাস্তা বাজার ও আলোকদিয়া বাজারের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

‎উপজেলা রাজস্ব তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আজ নিম্নলিখিত সহায়তা প্রদান করা হয়। উপজেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা ও দুর্যোগ অধিদপ্তর থেকে উন্নত মানের শুকনো খাবারের প্যাকেট এবং ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।

‎মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বিগত কয়েক দিনে মহিষমারার বাগানবাড়ী চৌরাস্তা বাজার ও আলোকদিয়া বাজারে অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া পরিবারগুলো এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

মধুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

সময় ০৭:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬