সিলেট ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার

‎সিলেটে ডিএমপির এডিসি পরিচয় দেওয়া ‘ভুয়া পুলিশ’ আটক‎

‎আটককৃত ব্যক্তির নাম আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)।

‎সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি’র ডিবি শাখার এডিসি পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯:৪০ মিনিটের সময় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন “দুধওয়ালা কিচেন” রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।
‎আটককৃত ব্যক্তির নাম আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে। বর্তমানে তিনি বিশ্বনাথের তাতিকোনা এবং সিলেট নগরীর রায়নগর দর্জিবন্দ এলাকায় বসবাস করে আসছিলেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উক্ত রেস্টুরেন্টে বসে চা পান করার সময় আশরাফুল উপস্থিত লোকজনের কাছে এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান। এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা তার পরিচয় জানতে চান। উত্তরে তিনি নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিবি শাখার একজন  হিসেবে দাবি করেন।
‎তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে সন্দেহ আরও ঘনীভূত হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর নির্দেশনায় দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে একপর্যায়ে ওই ব্যক্তি স্বীকার করেন যে, তিনি কোনো পুলিশ কর্মকর্তা নন; বরং দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে সিলেটের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন।

‎আটককৃত প্রতারককে বর্তমানে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি ডিএমপির ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ভাঙিয়ে বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের

‎সিলেটে ডিএমপির এডিসি পরিচয় দেওয়া ‘ভুয়া পুলিশ’ আটক‎

সময় ০৩:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬