সিলেট ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন

রশিদপুরের পাকুল্ল্যা ভাঙ্গুনি ঘাটের সাঁকো এখন ‘মরণ ফাঁদ’: ব্রিজ নির্মাণের দাবি হাজারো মানুষের।

বাশের সাকু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ

‎জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের পাকুল্ল্যা ভাঙ্গুনি ঘাটের কাঠের সাঁকোটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের জরাজীর্ণ এই সাঁকোটি এখন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে, যা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ।

‎সাঁকোটির দুই পাশে কোনো রেলিং নেই। ফলে বৃদ্ধ,শিশু এবং স্কুলগামী শিক্ষার্থীদের পারাপারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকছেই। স্থানীয়দের অভিযোগ, যুগ যুগ ধরে তারা এই অবহেলার শিকার। তুলসীপুর বাজার, গজাটীআটা,পাকুল্ল্যা এবং নদীর অপর তীরের মিরিকপুর,বাস্ততলা, দড়িপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই পথেই জেলা শহরে যাতায়াত করেন।

বিগত সরকার বারবার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট জামিল হাসান তাপস জানান, এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু তা এখনো আলোর মুখ দেখেনি।

‎এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, বর্তমান প্রেক্ষাপটে জনগুরুত্বপূর্ণ এই স্থানে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। তারা স্থানীয় সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখানে একটি ব্রিজ নির্মিত হলে অবহেলিত এই জনপদের চিত্র পুরোপুরি বদলে যাবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

রশিদপুরের পাকুল্ল্যা ভাঙ্গুনি ঘাটের সাঁকো এখন ‘মরণ ফাঁদ’: ব্রিজ নির্মাণের দাবি হাজারো মানুষের।

সময় ১১:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬