সিলেট ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু ও মামুন আহমেদসহ অন্যান্যরা।

‎বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে প্রতারণা, প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং স্বাক্ষর জালিয়াতিসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। এসব বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
‎বক্তারা আরও বলেন, এসব অনিয়ম নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর সাংবাদিক এহসান বিন মুজাহির একাধিক প্রতিবেদন প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে আলতাফুর রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। মামলা দিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। তারা অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
‎দাবি আদায় না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।
‎সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

সময় ১০:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬