সিলেট ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎নবীগঞ্জে সিয়াম হত্যা: প্রকৃত খুনিদের শাস্তি ও নিরপরাধদের অব্যাহতির দাবিতে মানববন্ধন

‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিয়াম আহমদ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলায় জড়ানো নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩-০৪-২০২৬) বিকেল সাড়ে ৩টায় গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া।

‎মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন, সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ, সোহেলুজ্জামান লিপটন, বিএনপি নেতা আঃ মতিন, আছাব আলী, রফিক মিয়া, মনসুর আহমেদ মেন্টাই, আহমদ রাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎বক্তারা বলেন, সিয়াম আহমদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে মামলায় জড়ানো বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, যুবদল নেতা ইসলাম উদ্দীন এবং ব্যবসায়ী স্বপন আহমদসহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।

‎তারা আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু দালালের প্রভাবে নিরপরাধ লোকজনকে এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।

‎উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে সুদের টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ চড়া মিয়া, তার স্ত্রী নাজমা বেগমসহ পরিবারের ৮-১০ জনের হামলায় সিয়াম আহমদ নিহত হন। এ ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎নবীগঞ্জে সিয়াম হত্যা: প্রকৃত খুনিদের শাস্তি ও নিরপরাধদের অব্যাহতির দাবিতে মানববন্ধন

সময় ০৮:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬