সিলেট ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎টাঙ্গাইলের বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন‎

‎

‎
টাঙ্গাইলে বহু প্রতিক্ষিত বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল পাথরঘাটায় ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি প্রধান অতিথি হিসেবে ওই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
‎
টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্লাহ,বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান প্রমুখ।
‎
স্থানীয় জনগণের জন্য দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে পাথরঘাটা ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজটি নির্মিত হলে তিনটি উপজেলার মানুষের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই ব্রিজ অপরিসীম ভূমিকা রাখবে।
‎
‎প্রকাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৬৩ কোটি ৫০ লাখ টাকা চুক্তিমূল্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করছে। আগামি ২০২৭ সালের ৩ জুন ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
‎এই ব্রিজটি নির্মিত হলে বাসাইল, মির্জাপুর ও সখীপুর উপজেলার মাঝে সংযোগ স্থাপন এবং যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎টাঙ্গাইলের বহু প্রতিক্ষিত পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন‎

সময় ০৪:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬