সিলেট ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর: লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক‎

‎হবিগঞ্জ জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালককে জ্বালানি না দেওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
‎জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে জেলার সব পেট্রোল পাম্পে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং তা কার্যকর করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

‎জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো মোটরসাইকেল চালক লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জ্বালানি নিতে পারবেন না। পাশাপাশি হেলমেট ব্যবহার নিশ্চিত না হলে জ্বালানি সরবরাহ করা হবে না।

‎হবিগঞ্জে মোট ২৬টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে সদর উপজেলার অগ্রদূত ফিলিং স্টেশনটি অবস্থানগত সুবিধার কারণে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে বলে জানা গেছে।
‎অগ্রদূত ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তারা জানান, নিয়ম বাস্তবায়নে স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবার ক্ষেত্রে সমানভাবে তা কার্যকর করা হবে।

‎তবে স্থানীয়ভাবে ভাটি অঞ্চলের কিছু চালকের ক্ষেত্রে জ্বালানি সংগ্রহে অতিরিক্ত সময় ও ভোগান্তি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কারণ ওইসব এলাকা থেকে জেলা সদরে আসতে সময় ও খরচ তুলনামূলক বেশি লাগে।

‎এদিকে, প্রশাসনের এ সিদ্ধান্তকে সড়ক নিরাপত্তা জোরদার এবং আইন মানার প্রবণতা বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখছেন সচেতন মহল। তবে প্রথমদিকে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে বলেও তারা মন্তব্য করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর: লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক‎

সময় ১০:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬