সিলেট ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা‎

‎
‎সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার(১১ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে, প্রবীন মুরব্বি আব্দুল শহিদের সভাপতিত্বে, জেলা সিএনজি অটোরিক্সা সমিতির কার্যকরী সভাপতি হারুনুর রশিদ তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম।
‎এ সময় আরো বক্তব্য দেন, গনিগঞ্জ গ্রামের বাবুল মিয়া, মোশাহিদ মিয়া, আব্দুল হেকিম, আব্দুল খালিক, সাব্বির আহমদ, সাবেক ইউপি সদস্য কবির আহমদ, পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, গাজীনগর গ্রামের মাওলানা কবির আহমেদ খান, আসামুড়া গ্রামের রুকন মিয়া, হাসারচর গ্রামের নাজির উদ্দিন, জাহানপুর গ্রামের নিজাম উদ্দিন, নগর গ্রামের বিধুর চন্দ্র দাস, আব্দুন নুর সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দরা।
‎
‎বক্তরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ নিয়ে নাটক করা হচ্ছে। একটি বিরোধী চক্র আমাদের ইউনিয়ন পরিষদ নিজস্ব জায়গায় নির্মাণ করতে দিচ্ছে না।
‎বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম অক্লান্ত পরিশ্রম করে আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য চলতি অর্থ বছরে ৪ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাশ করিয়ে এনেছেন। কিন্তু ইউনিয়ন পরিষদের ১ জন ইউপি সদস্য (রুশন আলী) হাই কোর্টে রিট করে আমাদের ভবনের কাজ স্থগিত করেছেন। আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এক ব্যক্তির কারণে আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না।
‎সরকারের কাছে আমাদের আহ্বান আমাদের স্বপ্নের ইউনিয়ন পরিষদ ভবন পরিষদের নিজস্ব জায়গায় দ্রুত নির্মাণ করে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করুন। না হলে আগামীতে আমরা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে আরো বড় কর্মসূচি পালন করবো বলে তারা জানান।

‎
‎ইউপি সদস্য রোশন আলী জানান, আমাদের ইউনিয়নবাসীর মতামত না নিয়ে ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম একাই নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য একাই তার পছন্দের জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ব্যবস্থা করেছেন। তাই ইউনিয়নবাসীর পক্ষে আমি হাই কোর্টে রিট আবেদন করেছি। আমরা চাই ইউনিয়ন পরিষদ ভবন যেন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়।
‎
‎ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম জানান, পুরো পরিষদের মতামতের ভিত্তিতে আমরা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমিতে (গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের পেছনে গনিগঞ্জ বাজারের পাশে) ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম। যাচাই-বাচাই করে স্থানীয় মন্ত্রণালয় থেকে চলতি অর্থ বছরে ৪ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার টাকা অনুমোদন হয়ে টেন্ডারের প্রক্রিয়া চলাকালে আমার পরিষদের সদস্য রোশন আলী নিজে হাই কোর্টে রিট করেছে।
‎ আমরা যে জায়গা নির্ধারণ করেছি সেটা ইউনিয়নবাসীর মধ্যস্থল জায়গা এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা‎

সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬