সিলেট ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১নং গেইট এলাকার পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনা ও ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমানের তত্ত্বাবধানে এসআই  রুবেল মিয়ার নেতৃত্বে এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
‎
‎অভিযানে রফিক বেপারীকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন (ব্লিস্টারসহ) প্রায় ১২ গ্রাম। পুলিশ জানিয়েছে, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
‎
‎গ্রেফতারকৃত রফিক বেপারীর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, রফিকের বিরুদ্ধে এর আগেও মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
‎শনিবার (১১ এপ্রিল) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৭:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬