সিলেট ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন

‎নাগরপুরে রাস্তায় বসেই সংবাদ সম্মেলন, ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি

ধলেশ্বরী সেতুর টোল বন্ধের সড়কে বসে সংবাদ সম্মেলন করেছে সড়ক ব্যবহারকারীরা।

‎
‎টাঙ্গাইলের নাগরপুর ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়কে বসে সংবাদ সম্মেলন করেছে নাগরপুরের সড়ক ব্যবহারকারীরা।
‎আজ ১০ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এসময় বিভিন্ন ধরনের যানবাহন শ্রমিকেরা জোরালো কন্ঠে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি জানান।
‎
‎বৈষম্য বিরোধী আন্দোলনের আবু বকর সিদ্দিক বলেন, ৫ আগষ্টের পর আপামর ছাত্র-জনতা টোল বন্ধ করে দিয়েছিল। পরে ইজারাদার, ইজারার মেয়াদ পর্যন্ত চালানোর জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মেয়াদ প্রায় শেষ করছে। ফ্যাসিষ্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের জন্য স্মারকলিপি ও আবেদন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ আশায় দিয়েছিল এটি বন্ধের সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এছাড়াও বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও এ টোল বন্ধের প্রতিশ্রুতি ছিলো। কিন্তু ইতিমধ্যে দরপত্র আহবানের ফলে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
‎বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের যথাযথ উদ্যোগ গ্রহণ করে সড়ক ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দেয়া হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু

‎নাগরপুরে রাস্তায় বসেই সংবাদ সম্মেলন, ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি

সময় ০৫:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬