সিলেট ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার

‎টাঙ্গাইল জেলার কালিহাতীতে চাঞ্চল্যকর নাইম শেখ (১৭) হত্যা মামলার অন্যতম আসামি মো: ইসমাইলকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১৪ ও র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎মামলার বিবরণে জানা যায়, নিহত নাইম শেখের পরিবারের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:১৫ মিনিটে নাইম শেখ শিমুল বাজারের দিকে যাওয়ার সময় ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে পরিবারের সদস্যরাও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নাইমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পিতা ওসমান আলী শেখ (৪৪) বাদী হয়ে কালিহাতী থানায় গত ২৬ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন।

‎মামলা নং- ২১ ধারা:১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৫০৬(২)/ ১১৪/ ৩৪ (পেনাল কোড)

‎র‍্যাব-১৪ (সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ এপ্রিল ২০২৬ বিকেল ৫:২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বরপা মাসাবো এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

‎এর আগে, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে এই মামলার আরও দুই আসামি মো: শরিফুল ইসলাম (৩২) ও শামীম হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছিল।

‎গ্রেপ্তারকৃত আসামি ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার

সময় ১১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬