সিলেট ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎টাকার লেনদেনে দ্বন্দ্বে প্রাণহানি নবীগঞ্জে সংঘর্ষে সিয়ামের মৃত্যু‎

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত সিয়াম আহমদ (২৬) সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
‎
‎নিহত সিয়াম নবীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। স্থানীয়দের তথ্যমতে,নোয়াপাড়ার দাদন ব্যবসায়ী জমির উদ্দিন ওরফে ছড়া মিয়ার স্ত্রী নাজমা বেগমের কাছ থেকে সিয়াম ১০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকার পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
‎
‎স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে সিয়ামসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত সিয়ামকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
‎সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া বলেন,ঘটনার পরপরই অভিযান চালিয়ে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মামলা দায়ের হয়নি।
‎পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎টাকার লেনদেনে দ্বন্দ্বে প্রাণহানি নবীগঞ্জে সংঘর্ষে সিয়ামের মৃত্যু‎

সময় ১০:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬