সিলেট ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
News Title :
‎সিলেটে র‍্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার টাঙ্গাইল সদর থানার মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার। ‎টাঙ্গাইলে পুলিশের চিরুনি অভিযান: ২২ জন গ্রেফতার ও বিপুল মাদক উদ্ধার ​৮ স্কুলের লড়াই শেষে নবীগঞ্জে শ্রেষ্ঠ বিতার্কিক যোগল কিশোর উচ্চ বিদ্যালয় কালিহাতীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আরও এক আসামি গ্রেপ্তার ‎মাধবপুরে বালু ও খনিজ মাটি লুটের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত—আলফাজ মিয়া নবীগঞ্জে যানজট নিরসনে প্রশাসনের সভা, অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে জোর‎ বাহুবলে অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচল‎ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা‎ ‎জুড়ীতে হাওর অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত আগুনে পুড়ে নিঃস্ব আ.লীগ নেতা, মুহূর্তে শেষ জীবনের সঞ্চয়

‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪‎

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৩৫ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
‎বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট-চট্টগ্রাম মহাসড়কে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো.আব্দুল্লাহ আল মামুন (৩০), সিলেটের শাহপরান থানার বালুচর গ্রামের মো. জাহাঙ্গীর (৩৪), ভোলার লালমোহন উপজেলার ইলিশাকান্দি গ্রামের ট্রাকচালক জুয়েল বেপারী (৩২) এবং তাঁর সহকারী মো. আল-আমিন (৩০)।

‎পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা একটি সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে প্রথমে এর উপরিভাগে খালি কার্টুন দেখা যায়। তবে সন্দেহের কারণে আরও তল্লাশি চালানো হলে ভেতরে মুরগির খাবারের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফুসকা পাওয়া যায়।

‎তল্লাশি শেষে ৩৫টি বস্তা থেকে প্রায় ৩৫ মণ ফুসকা জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে র‍্যাবের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪‎

সময় ১০:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬