সিলেট ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক।

‎টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ!‎

‎প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ভিসি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। সোমবার ৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই আন্দোলন দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীরা অভিযোগ করেন বর্তমান প্রক্টরের দায়িত্ব পালনে অবহেলা শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরে অসন্তোষ জমে ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে অবিলম্বে অপসারণ ও পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
‎একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা, ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

‎এ সময় উপাচার্য (ভিসি) ভবনের ভেতরে অবস্থান করলে শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
‎এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ!‎

সময় ১০:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬