সিলেট ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা‎

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোট ১৪টি মামলায় ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
‎সোমবার (৬ এপ্রিল) সকালে নবীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানে হয়, বাজার এলাকায় সড়কের পাশে অবৈধভাবে ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী রাখার কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষিতে জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

‎
‎অভিযানে সড়ক দখল করে বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী রাখার অভিযোগে ১৪ জনকে পৃথকভাবে আসামি করে মামলা করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা‎

সময় ০৮:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬