সিলেট ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা ও গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ব্যক্তির‎

‎
‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
‎
‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার পূর্ব আদমখানী মহল্লার বাসিন্দা এবং মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
‎
‎সদর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, গীতা রাণী দেব তাঁর ভাইয়ের সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতা বশত ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে, তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‎তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎অন্যদিকে, লাখাই উপজেলার ভরপূর্ণী গ্রামে গাছের ডাল ভেঙে পড়ে ফয়জল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মৃত মিয়াজত আলীর ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে অবস্থান কালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
‎
‎পুলিশ জানায়, এ ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা ও গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ব্যক্তির‎

সময় ০৯:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬