সিলেট ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎বানিয়াচংয়ে সৎ মায়ের নির্যাতনে দুই বোনের বিষপান: একজনের মৃত্যু, অন্যজন আশঙ্কাজনক‎

ছবি- প্রতীকী।

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সৎ মায়ের নিষ্ঠুর নির্যাতন সইতে না পেরে দুই সহোদর বোনের বিষপানের খবর পাওয়া গেছে। এতে বড় বোন সনিয়া আক্তারের (২০) মৃত্যু হয়েছে এবং ছোট বোন জনিয়া আক্তার (১৬) বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮নং খাগাওড়া ইউনিয়নের গুনই গ্রামের বাসিন্দা চান মিয়ার প্রথম পক্ষের দুই কন্যাসন্তান সনিয়া ও জনিয়া। দীর্ঘদিন ধরে তাদের ওপর সৎ মা নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) সেই নির্যাতন সইতে না পেরে দুই বোন বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
‎বিষপানের পর তাদের ছটফটানি দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
‎
‎হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বড় বোন সনিয়া আক্তারকে (২০) মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ছোট বোন জনিয়া আক্তারের (১৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, বিষপানের ঘটনায় একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনার বিস্তারিত উদঘাটন ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এসআই নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
‎তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎বানিয়াচংয়ে সৎ মায়ের নির্যাতনে দুই বোনের বিষপান: একজনের মৃত্যু, অন্যজন আশঙ্কাজনক‎

সময় ০৯:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬