সিলেট ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

১৭ বছর শুধু উন্নয়নের বুলিই শোনা গেছে, বাস্তবে কাজ হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম

‎গত ১৭ বছর ধরে দেশে উন্নয়নের বুলি শোনানো হলেও বাস্তবে কোনো দৃশ্যমান কাজ হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন প্রকৃত চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠছে।
‎শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইলের ঐতিহাসিক মাহমুদুল হাসান (পার্ক) বাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

‎ঐতিহাসিক পার্ক বাজারের উন্নয়ন পরিকল্পনা
‎প্রতিমন্ত্রী জানান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পার্ক বাজারের রাস্তা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি বলেন,জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে। পরবর্তীতে বড় প্রকল্পের মাধ্যমে এই বাজারটিকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বাজারে রূপান্তর করা হবে।

‎পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদান এবং বৃক্ষরোপণসহ নানামুখী কর্মসংস্থানমূলক কর্মসূচি শুরু করেছেন।
‎তিনি আরও ঘোষণা করেন যে, বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ‘কৃষক কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে টাঙ্গাইল থেকেই। আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এসে এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

‎দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন,দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার আগামী তিন মাসের বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।
‎গতকাল ক্যাবিনেট বৈঠকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান,ঢাকা শহরের বড় মার্কেটগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
‎প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সচিবদের তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে এবল স্কুল-কলেজের বিষয়ে আগামী রবিবার বা সোমবারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকার অপচয় রোধে কঠোর অবস্থানে রয়েছে এবং সাশ্রয়ী হওয়ার জন্য আরও বেশ কিছু পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

১৭ বছর শুধু উন্নয়নের বুলিই শোনা গেছে, বাস্তবে কাজ হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম

সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬