সিলেট ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎মাধবপুর মনতলায় ট্রেন লাইনচ্যুত ১৮ ঘণ্টা পর সচল হচ্ছে সিলেট রেলপথ

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে যাচ্ছে। উদ্ধার ও মেরামত কাজ শেষ হওয়ায় শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল চালু করা হবে। প্রথমে হরষপুর স্টেশনে আটকে থাকা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হবে। এরপর শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করবে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে এবং সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে অবস্থান করছে।
‎
‎এর আগে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী তেলবাহী মালবাহী ট্রেনের অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
‎দুর্ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লাইনচ্যুত বগিগুলো অপসারণ এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে চলাচলের উপযোগী করা হয়।
‎
‎ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‎প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎মাধবপুর মনতলায় ট্রেন লাইনচ্যুত ১৮ ঘণ্টা পর সচল হচ্ছে সিলেট রেলপথ

সময় ১১:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬